1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস তাসখন্দ আজ (২৯ জুলাই ২০২৫) দূতাবাসের ফ্রেন্ডশিপ হলে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “বাংলাদেশ-উজবেকিস্তান: কানেক্টিং থ্রু ইয়ুথ” শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করে । ওয়েবস্টার বিশ্ববিদ্যালয় ও উজবেকিস্তান ওয়ার্ল্ড ইকোনোমি ও ডিপ্লোমেসি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্কের শক্তিমাত্রা ও ইতিবাচক দিকসমূহের উল্লেখ করে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো ফলপ্রসু করার লক্ষ্যে দু’দেশের তারুণ্য শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের তারুণ্যের অদম্য সাহস, উদ্যম, নেতৃত্ব ও আশা-আকাঙ্ক্ষার বর্ণনা দিয়ে দেশ ও সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুথানের পটভূমি ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এবং সুখী ,সমৃদ্ধশালী ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপসমূহের উপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ের আরো ব্যাপকভাবে জানার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন, যা তাদের জানার পরিসরকে প্রসারিত করার পাশাপাশি নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান রুস্তম কায়ুমভ ও আমেরিকান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোজাফফর ওরিপখোজায়েভ, যারা বাংলাদেশ ও উজবেকিস্তানের তরুণ সমাজের মধ্যকার যোগাযোগ কে আরো সহজ,সরল ও সাবলীল করার লক্ষ্যে দু’দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “শিক্ষার্থী বিনিময়” কার্যক্রম শুরু করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুথানসহ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পর্যটন বিষয়ের উপর প্রস্তুত প্রশ্নের উপর এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে একটি সম্যক জ্ঞান লাভ করায় উপস্থিত ছাত্র-ছাত্রীবৃন্দ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71