1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, কালের কণ্ঠ অফিসে হামলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪, কালের কণ্ঠ অফিসে হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশে প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, নিউজ টোয়েন্টিফোরের গণমাধ্যম অফিসে।

সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশিয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভিতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাংচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত ২০টি যানবাহন।

এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। হেনস্থা করা হয় বেশ কয়েকজন নারী কর্মীকেও।

এদিকে, শিক্ষার্থী ও সমন্বয়করা বলছেন, এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

গত ১৮ জুলাই রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে হামলার ঘটনা ঘটে। ওই সময় বিটিভি ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। এছাড়া ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। তবে, পাঁচ তারিখে সরকারের পট পরিবর্তনের পর সময় টিভি, একাত্তর, এটিএন নিউজ, এটিএন, গান বাংলা, ডিবিসিসহ বেশ কিছু গণমাধ্যমে হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71