1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয় -- ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয় — ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলার জমিনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়। ইসলামের ফরজ বিধান প্রতিষ্ঠায় তাঁর এ অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না। হাজী শরীয়তুল্লাহকে জানা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে জানা।

আজ মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

এদেশে ইসলাম প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলার মানুষ মাথায় টুপি পরিধান করে, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, ইসলাম ধর্ম পালন করে- এসবের পিছনে হাজী শরীয়তুল্লাহর বিশেষ অবদান রয়েছে।

উপদেষ্টা বলেন, ব্রিটিশ শাসকরা এদেশের কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার করতো। কৃষকের কাছ থেকে কমদামে নীল কিনে নিতো। নীলচাষে বাধ্য করতো। জোর করে তাদেরকে দিয়ে কাজ করাতো। শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিতো না। কৃষকদের ওপরও জুলুম করতো। এর প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরিয়তুল্লাহ এই প্রতিবাদ করেছিলেন। তিনি ব্রিটিশদের শাসন বিরোধিতা করতে প্রতিষ্ঠা করেছিলেন ফরায়েজী আন্দোলন।

ড. খালিদ আরো বলেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন ফরায়েজী আন্দোলন ও হাজী শরীয়তুল্লাহর অবদান সম্পর্কে জানতে পেরেছি। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাঁর সম্পর্কে জানার সুযোগ নেই। তিনি শিক্ষা অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে পাঠ্যবইয়ে হাজী শরীয়তুল্লাহর ইতিহাস অন্তর্ভুক্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ফরায়েজী আন্দোলন বাংলাদেশের একটি পুরাতন সংগঠন। তবে এই পুরাতন সংগঠনটি এখনও নিবন্ধন পাইনি, এটা খুবই আশ্চর্যের বিষয়। তিনি এই সংগঠনটির নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে কথা বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ-সহ ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71