1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান আবিদ হোসেন এর ছোট ভাই নিহত।। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যান আবিদ হোসেন এর ছোট ভাই নিহত।।

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

আমিনুর রহমান

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (৫৯) নামে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে পুলক হৃদয় (২৫) গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে উপজেলার বেনুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত বাবুল হোসেন আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের সামছুদ্দিন মাদবরের ছেলে ও আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেনের ছোট ভাই।
নিহতের ফুপাতো ভাই মো. আফানূর জানান, ডাক্তার দেখাতে মঙ্গলবার সকালে মোটর সাইকেল যোগে ছেলে পুলক হৃদয়ের পিছনে বসে ঢাকায় যান বাবুল হোসেন। বাড়ি ফেরার পথে সন্ধ্যার পর বেনুখালী এলাকা দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
রাত ১০টার দিকে গুরুত্বর আহতাবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বাবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। ছেলে পুলক হৃদয়ের হাত ভেঙে গেছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71