1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বায়ুদূষণ রোধে ২০টি ইটাভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বায়ুদূষণ রোধে ২০টি ইটাভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর আজ সারা দেশে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সারা দেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা-সহ ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, মঠবাড়িযা, পিরোজপুরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71