1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বালিয়াকান্দিতে আইল নিয়ে মারামারিতে কৃষকের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বালিয়াকান্দিতে আইল নিয়ে মারামারিতে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘ/র্ষে হাবিব শেখ (৪০) নামে এক কৃষকের মৃ/ত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল ১০টার দিকে) উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নি/হত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা এবং লিয়াকত শেখের ছেলে।

অনুসন্ধানে জানা যায়, জামাল সেখ ও তার দুই ছেলে রাকিব ও রাহাত শেখ এবং মঞ্জু সেখ ও তার দুই ছেলে টোকন ও শরিফ সেখের মধ্যে জমির আইল নিয়ে মারামারি লেগে যায়। মারামারি চলা অবস্থায় হাবিব শেখ ঠেকাতে গেলে জামাল শেখ ও তার দুই ছেলে হাবিব ও রাহাত শেখের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, ঘটনার সময় হাবিব শেখ নিজ জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ও রাকিব শেখ তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সং/ঘর্ষ বেধে যায়। মারপিট ঠেকাতে গেলে একপর্যায়ে হাবিব শেখ মাটিতে লুটিয়ে পড়েন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাবিব শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ম/র্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71