1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বালিয়াকান্দিতে শিশুদের মধ্যে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের ১৩টি ঘর ও একটি দোকান ভাঙচুর | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই ছাত্র বিক্ষোভে অচল দিল্লি, হস্তক্ষেপের হুুঁশিয়ারি প্রধান বিচারপতির মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ লম্বা গাউন ফ্যাশনের নতুন ট্রেন্ড এবার জুলাই গণহত্যায় গ্রেপ্তার মোজাফফর, জিজ্ঞাসাবাদের নির্দেশ দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে শিশুদের মধ্যে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের ১৩টি ঘর ও একটি দোকান ভাঙচুর

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শিশুদের মধ্যে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে ৯টি বাড়ির ১৩টি ঘর ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (দিনগত রাত) উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জামসাপুর গ্রামের তেছেম শেখের দুটি টিনের ঘর, মোমিন মন্ডলের তিনটি ঘর, তসলিম শেখের একটি, নিটু মন্ডলের একটি, বিল্লাল মন্ডলের একটি, মিরাজ মন্ডলের একটি, শহর আলীর দুটি, আয়েব আলীর একটি ঘর এবং হাসানের একটি চায়ের দোকান।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, সম্প্রতি জামসাপুর গ্রামের আমের আলী মন্ডলের বাড়িতে ওয়াজ মাহফিল চলাকালে জামসাপুর ও পাশ্ববর্তী কোনাগ্রামের শিশুদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে কোনাগ্রামের আক্কাসের ছেলে আকাশ বাড়ি ফেরার পথে জামসাপুর গ্রামের মিরাজের ছেলে রানা ও তার সহযোগীরা তাকে মারধর করে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কোনাগ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামসাপুর গ্রামে হামলা চালায়। এ সময় তারা একাধিক বাড়িঘর ও দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতি সাধন করে।

ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন,
“এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71