1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের তিন ছেলে— নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পাথরঘাটা থেকে ঢাকাগামী একটি খালি বাস বেপরোয়া গতিতে চলছিল। মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে আসা তিন ভাইয়ের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিন ভাইয়ের মৃত্যু হয়।

স্থানীয়রা দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71