টাইমসনিউজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে। তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’
এরকম বিতর্কিত পুলিশ সদস্যদের তালিকা সংবাদমাধ্যমের কাছে আছে বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে কাজে লাগাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তোলা হচ্ছে। বাহিনীটিতে এক লাখের বেশি তরুণকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।’
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯