1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে--তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে–তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছেন। গুম, খুন ও নির্যাতনের পর এখনো বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার ফানটাউনের কনফারেন্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার। আমাদের কথাবার্তা আচার-আচরণে তা খেয়াল রাখতে হবে। এটি দেখে যেন আরেকজন আকৃষ্ট হয়।’

দেশের জন্য নিজ পরিবারের আত্মত্যাগের কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন। আমার মায়ের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার কথা না হয় আজ নাই বললাম। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের। অনেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় স্বজনদের জানাজায় গিয়েছেন। এরপরও বলি, শুধু নিজের কথা ভাবলে হবে না; দেশের জনগণের জন্যও ভাবতে হবে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71