1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের এক বছরের কারাদণ্ড স্থগিত করেছে সরকার। ২০০৭ সালে কাফরুল থানায় দায়ের করা এক মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছিল।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্থগিতাদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। তবে এই স্থগিতাদেশের শর্ত হিসেবে তাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71