1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএনপির সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিএনপির সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এ সময় আরও ‍উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া হাইকমিশনারের ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে এবং ফার্স্ট সেক্রেটারি লারা অ্যাডামস।

 

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে। ’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরো জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71