নিজস্ব প্রতিবেদক:-
দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত নেতারা হলেন—এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নতুন সদস্যরা তাঁদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তাঁদের এই অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯