1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিএসএফের গুলিতে স্বর্ণা দাশ নিহতের ঘটনায় ঢাকার তীব্র প্রতিবাদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিএসএফের গুলিতে স্বর্ণা দাশ নিহতের ঘটনায় ঢাকার তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাশ নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে নির্মম ওই হত্যাকাণ্ডে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ ও নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবারঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।

গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাশ। তবে ঘটনা জানাজানি হয় পরদিন ২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথরিটিস ১৯৭৫-এর বিধানের লঙ্ঘন।

বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71