1. admin@timesnews71.com : অ্যাডমিন :
"বিকেএসপি'তে "যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ-২০২৫" এর শুভ উদ্বোধন করলেন ক্রিয়া উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাবার ‘চেয়ার’ পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ঈদের আগেই শুরু শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার – শিক্ষা মন্ত্রীদ্বয় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হব – স্বরাষ্ট্র মন্ত্রী অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী যারা বিএনপিকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার অধিকার সমান – প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান – স্বরাষ্ট্রমন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী মিলন

“বিকেএসপি’তে “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ-২০২৫” এর শুভ উদ্বোধন করলেন ক্রিয়া উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

আজ(রবিবার) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ সমাজ সবসময়ই দেশের প্রতিটি সংকট ও পরিবর্তনের কেন্দ্রবিন্দু। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। তিনি বলেন, একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। একারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

আসিফ মাহমুদ আরো বলেন, দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন।
আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়াও উপদেষ্টা উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু মহল থেকে এই প্রশিক্ষণের বিষয়ে নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71