1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিজয় দিবস উপলক্ষে মধুখালিতে আশা ফ্রি মেডিকেল ক্যাম্প | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিজয় দিবস উপলক্ষে মধুখালিতে আশা ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মেহেদী হোসেন পলাশ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে নিয়ে ফ্রি মেডিকেল আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে আজ ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে দিন ব্যাপী, ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশর স্বাস্থ্য উপকেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আশার আঞ্চলিক ব্যবস্থাপক রামেন্দ্রনাথ মাতুবর, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেলেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান কামাল, গাজনা ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যান্যরা।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, এবং ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

আশা কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (CSR)কার্যক্রমের আওয়ায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য, শিক্ষা ত্রাণ শীতবস্ত্র স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71