1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলী সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে - তথ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলী সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে – তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, বিটিভির পুরোনো অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যেকোনো সময় অতীতের অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।

উপদেষ্টা বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বিটিভির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71