1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিডিআর হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিডিআর হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ঘটনার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন উপরোক্ত ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম এবছরের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায়। বিধায় সাক্ষীগণকে তাদের সুবিধানুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে তাদের প্রস্তাবিত সময়সূচি ফোন অথবা ইমেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জনানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যাদের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হিসেবে উল্লেখ করা হয়েছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মুহাম্মদ শামসুল আলম, সাবেক ডিজি ডিজিএফআই লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) মঈন উ আহমেদ, সাবেক সেনা প্রধান জেনারেল (অবঃ) আজিজ আহমেদ, সাবেক ডিজি র‍্যাব হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, সাবেক পুলিশ মহা পরিদর্শক নুর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করতে পারবেন। সাক্ষ্য প্রদানে আগ্রহী ব্যক্তিগণ +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা commission@bdr-commission.org ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করতে পারবেন। এছাড়া, আগ্রহী ব্যক্তিগণ অনলাইনেও সাক্ষ্য প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে, +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা commission@bdr-commission.org ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন। কমিশনের
সরাসরি যোগাযোগের ঠিকানা-বিআরআইসিএম, ভবন ৭ম তলা, (সায়েন্স ল্যাবরেটরি) ড. কুদরত-ইখুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সাক্ষীগণের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71