1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সৌজন্য স্বাক্ষাৎ” | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

“বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সৌজন্য স্বাক্ষাৎ”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

 

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই (Hara Shohei) আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাথে জাইকার দীর্ঘদিনের সুম্পর্ক। প্রতিবছরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে। বিপিএমআই এর সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক। এ সময় তিনি মাতারবাড়িতে বিদ্যমান অব্যবহৃত ভূমির যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন।

 

প্রতিমন্ত্রী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই-কে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, জাপান ও জাইকা আমাদের পরীক্ষিত বন্ধু। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এ্যাশপন্ডে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল করা হবে। সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা চলছে। মহেশখালি থেকে গ্যাস সঞ্চালনের জন্য একটি পাইপলাইন প্রয়োজন। জাইকা পাইপলাইন স্থাপনে বিনিয়োগ করতে পারে। বিশাল সমুদ্রের সুনীল অর্থনীতির সুফল আমরা পাচ্ছি না। এখানেও জাইকা বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে পারে। মানবসম্পদ উন্নয়নে জাইকার আরও অবদান প্রত্যাশা করছি।
এ সময় অন্যান্যের মাঝে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমুহিদে (Ichiguchi Tomohide) উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71