1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিধ্বস্ত সেই উড়োজাহাজ থেকে অলৌকিক ভাবে জিবিত এক যুবক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিধ্বস্ত সেই উড়োজাহাজ থেকে অলৌকিক ভাবে জিবিত এক যুবক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় পুলিশ কমিশনার জিএ মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। উড়োজাহাজটির ১১এ নম্বর সিটের যাত্রী ছিলেন তিনি।বর্তমানে ওই যাত্রী হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে।

যাত্রী তালিকা থেকে জানা গেছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ (৩৮)। পুলিশ জানায়, দুর্ঘটনার পর রমেশ উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়েন।

একটি ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত উড়োজাহাজের পাশ থেকে হেঁটে বের হচ্ছেন ওই যুবক।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71