1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিনিয়োগকারীদের বিক্ষোভ ! শেয়ার বাজার ধস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিনিয়োগকারীদের বিক্ষোভ ! শেয়ার বাজার ধস

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

শেয়ার কারসাজির দায়ে রেকর্ড জরিমানার পর দেশের পুঁজিবাজারে ধস নেমেছে। বুধবার ডিএসইএক্স সূচক কমে ১৩২ পয়েন্ট। ক্রেতা সংকটে ৮৭ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। দরপতনের ঘটনায় মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে মঙ্গলবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ পরিস্থিতিতে বুধবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়তে থাকে। দিনশেষে ১৩২ পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক।

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় ৪’শ ৪০ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫১ কোটি ৩৬ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৭ ভাগ কোম্পানির শেয়ার। এর মধ্যে বেড়েছে ২৯টির, এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় লিন্ডে বিডি এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে দেশ গার্মেন্টস, দ্বিতীয় ফেডারেল ইন্স্যুরেন্স, এবং তৃতীয় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এদিকে, দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। এ সময় দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৩০৬ দশমিক এক সাত পয়েন্ট। লেনদেন হয় ৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71