1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিপিএলের থিম সংয়ের দুটি লাইন প্রধান উপদেষ্টার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিপিএলের থিম সংয়ের দুটি লাইন প্রধান উপদেষ্টার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন থিম সং এবং এবারের বিপিএলের সেই থিম সংয়েও থাকছে নতুনত্ব। একটা ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের থিম সংয়ে যখন খোদ সরকারপ্রধানের ছোঁয়া থাকে, সেটাকে নতুনত্ব বলতে হবে বৈকি!

ঠিকই ধরেছেন। ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএলের থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল–২০২৫–এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএলের) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল…’ থিম সংয়ে প্রধান উপদেষ্টার যোগ করা সে দুটি লাইন হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তাঁর এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা ধন্যবাদ দিয়েছেন বিসিবিকেও, ‘স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বিসিবি সেটাকে (বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ) অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, সে জন্য বিসিবিকেও অসংখ্য ধন্যবাদ।’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের ছবি। সে সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম (মূল ভাব) নেওয়া হয়েছে সেখান থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71