1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিপিএল ম্যাচ সঠিকভাবে পরিচালনা না করায় ক্রিয়া উপদেষ্টার প্রেস সচিবের সাথে বিসিবির সভাপতি বাকবিতন্ডা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিপিএল ম্যাচ সঠিকভাবে পরিচালনা না করায় ক্রিয়া উপদেষ্টার প্রেস সচিবের সাথে বিসিবির সভাপতি বাকবিতন্ডা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত মাহফুজুল আলমের বিরুদ্ধে। সরকারি ওয়েবসাইট অনুযায়ী ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গত ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিপিএল আয়োজন নিয়ে নানা অসংগতি নিয়ে বিসিবি প্রধানকে কথা শুনিয়েছেন। যদিও মাহফুজুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদমাধ্যম ডেইলি সান এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিপিএলের শুরুর দিনের কিছু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে কথা বলছিলেন মাহফুজ এবং তাঁর সঙ্গে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা।

তাঁরা টিকিট নিয়ে বিশৃঙ্খলা, গ্যালারিতে আবু সাঈদ কর্নার ও দর্শকদের বিনা মূল্য পানি পানের জন্য মুগ্ধ কর্নারের প্রস্তুতিতে দেরি এবং জুলাই–আগস্টের আন্দোলনে আহত ১০০ জনের সৌজন্য টিকিট পেতে দেরি হওয়া নিয়ে বোর্ড সভাপতির কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন।

আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কথোপকথনের একপর্যায়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ উত্তেজিত হয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন। ফারুককে তিনি এমনও বলেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

কথা–কাটাকাটি বেশি দূর গড়ানোর আগেই উপস্থিত অন্যরা তাঁদের শান্ত করেন। এ সময় সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ–বাংলা ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ছিলেন বিসিবির লোকজনও।

এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাহফুজ দাবি করেছেন, তিনি বোর্ড সভাপতির সঙ্গে কোনো অশোভন আচরণ করেননি। ডেইলি সানের প্রতিবেদনে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ‘খুব সহজভাবে বলি, যেমন শোনা যাচ্ছে, এমন কিছু হয়নি। তেমন কিছুই হয়নি।’

বিসিবির অদক্ষতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি, ‘তিনটি স্টেডিয়ামের পুনর্গঠনে ৩১ কোটি টাকা দেওয়া হয়েছে, অতীতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এত অর্থ কখনো দেওয়া হয়নি। এবার কেন তা হলো? কারণ আমরা চেয়েছি সবকিছু ভালোভাবে হোক, এবং ভালো ভাবমূর্তি গড়ে উঠুক।’

যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব ডেইলি সানকে আরও বলেছেন, ‘যেমন আশা করা হয়েছিল পুনর্গঠন সেভাবে আগায়নি। টিকেটিং ব্যবস্থা আরও ভাল হতে পারত। মানুষের মধ্যে কত আগ্রহ ছিল, কিন্তু ২৪ ঘণ্টা আগেও মানুষ জানত না কীভাবে টিকেট কাটবে, এ কারণেই গেট ভাঙা হয়েছে।’

এ নিয়ে আলোচনা হলেও তিনি নাকি কোনো দুর্ব্যবহার করেননি, ‘জিনিসগুলো আরও ভালো হতে পারত। এ কারণেই মন্ত্রণালয় থেকে আমরা যারা এসেছি তারা বিসিবিকে এসব বলেছি। বিসিবিও সবকিছু আরও ভালো করার নিশ্চয়তা দিয়েছে। এটুকুই। আমি জানি না, এই ব্যাপারটাকে এত বাড়াবাড়ি পর্যায়ে কে নিয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71