টাইমসনিউজ ডেস্ক
অনলাইনে প্রকাশিত ভিডিও এর ঘটনাটি ১৩/০১/২৫ ইং তারিখে গ পালার BB-09 এর Turkish Airlines (TK 713, DAC-IST) এর স্টাফ শামস্ উদ্দীন ( AVSEC ID: 200034300624685) ও উক্ত ফ্লাইটের একজন যাত্রীর সাথে ঘটে।
এয়ারলাইনস স্টাফদের ভাষ্যমতে, সেদিনের উক্ত ফ্লাইটে একই পরিবারের ৫ জন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন। অতঃপর রো 'ই' তে চেকিং করাকালীন তাদের কাছে থাকা অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ যার ভিতরে কাঁচা শাকসবজি বহন করছিলেন, এয়ারলাইনস স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন। কিন্তু উক্ত যাত্রীদের মধ্যে একজন তার ক্যাবিন লাগেজে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইনস স্টাফের নজরে আসে। সেখানে বারণ করা সত্ত্বেও তারা জোর করে বোর্ডিং ব্রীজে প্রবেশের চেষ্টাকালে এয়ারলাইনস স্টাফ তাদের আবারও বাধা দেয় কিন্তু যাত্রীরা তাদেরকে হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বাকবিতন্ডায় জড়ায়। অতঃপর এয়ারলাইনস স্টাফ শামস্ উদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন এবং বোর্ডিং ব্রীজ ৯ এর এভসেক সিকিউরিটিতে কর্তব্যরত ASI খোকন এএসজি নজরুল, অপারেটর নুরজাহান ও এলএসি সারোয়ার-কে অবহিত করেন। পরবর্তীতে, উক্ত যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যাত্রীর সামনেই সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দেয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন।
উল্লেখ্য, এয়ারলাইনস নীতিমালা অনুযায়ী একজন সম্মানিত যাত্রী সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান। তবে, উক্ত যাত্রী ২৪ কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহন করায় এয়ারলাইনস স্টাফ বাধা প্রদান করলে যাত্রীর সঙ্গে বাদানুবাদ হয়।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯