1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে আটাব প্রতিনিধি দলের সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে আটাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নেতৃবৃন্দ আজ বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগুনতি শহীদের রক্তের প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণায়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে আটাব প্রতিনিধিদল পর্যটন বান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এয়ার টিকেটিং এ কতিপয় এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিং-এর পরামর্শ দেন।

এ ছাড়াও আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকেটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান। নেতৃবৃন্দ ট্যুরিস্ট স্পটসমূহে অবকাঠামো সুবিধাবৃ্দ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান।

এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71