1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে টোয়াব প্রতিনিধি দলের সাক্ষাত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে টোয়াব প্রতিনিধি দলের সাক্ষাত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নেতৃবৃন্দ আজ বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শত শহীদের জীবনের বিনিময়ে একটি ফাসিস্টের পতন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে । বীর শহীদদের স্বপ্ন সাম্য-সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার বর্তমান সরকার অন্তহীন প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে টোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে টোয়াব প্রতিনিধিদল বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ই-ভিসার প্রবর্তন, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কর্তন বন্ধ এবং বৈদেশিক মুদ্রার ওপর ১০ শতাংশ প্রণোদনা প্রদান, পর্যটকদের জন্য বিনোদন, পরিবহন ও আবাসনের বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহে রেয়াত সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান ।

এ ছাড়াও টোয়াব নেতৃবৃন্দ সেন্টমার্টিনকে পরিবেশ বান্ধব পর্যটন গন্তব্যে পরিণত করা, বিশ্ব দিবসকে ক শ্রেণির দিবস হিসেবে উন্নীত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং টোয়াবের অস্থায়ী সভাপতি আাবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71