1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক - বিমান যোগাযোগ ও পর্যটন সম্প্রসারণের গুরুত্বারোপ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক – বিমান যোগাযোগ ও পর্যটন সম্প্রসারণের গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক
বিমান যোগাযোগ ও পর্যটন সম্প্রসারণের গুরুত্বারোপ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori আজ অপরাহ্নে সচিবালয়ে বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করেন এবং ঢাকা-টোকিও বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টেরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাপানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি KAWAI Hiroshi উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71