1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন বানিজ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন বানিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন। এখন থেকে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

সে অনুযায়ী বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন। এর ফলে প্রধান উপদেষ্টার হাতে এখন ৫টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71