1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

এএফ হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শিশুর মতো সরল ব্যবহার ছিল তাঁর। যত রকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে। তাঁর মৃত্যুতে মন্ত্রণালয় হারিয়েছে যোগ্যতম অভিভাবককে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। জাতি হারিয়েছে আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। মহাকালের পাতায় তাঁর কৃত্তি লেখা রবে অমলিন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করতে আয়োজিত স্মরণ সভায় আলোচকগণ এ কথাগুলো বলেন।

সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, আব্দুন নাসের খান, আনিসুর রহমান, বিএসএল এমডি মাহবুবুর রহমান ভূঞা, বাংলাদেশ বিমানের এমডি ড. মো. শফিকুর রহমান প্রমুখ।

স্মরণ সভার শুরুতে মরহুম হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রসঙ্গত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71