1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিশ্ব পর্যটন দিবসে রাষ্ট্রপতির বাণী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিশ্ব পর্যটন দিবসে রাষ্ট্রপতির বাণী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বিশ্বের গুরুত্বপূর্ণ পরিষেবা খাতগুলোর মধ্যে ‘পর্যটন’ অন্যতম। পর্যটন শিল্প একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ সংরক্ষণ, দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করে। পর্যটন শিল্প স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে পারস্পরিক সংস্কৃতি, ভাব ও মতাদর্শ বিনিময়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন বৈদেশিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে এবং অর্থনৈতিক মন্দা, নিরাপত্তাহীনতা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। এছাড়া, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী ও সৌহার্দপূর্ণ করার পাশাপাশি পর্যটন শিল্প বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা পালন করে। এ প্রেক্ষিতে বিশ্ব পর্যটন দিবসের এবছরের প্রতিপাদ্য-‘Tourism and Peace’ (পর্যটন শান্তির সোপান) সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশে পর্যটন শিল্প খুবই সম্ভাবনাময়। পরিবেশের ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দেশের পর্যটন খাতের উন্নয়নে পর্যটন সমৃদ্ধ দেশসমূহের সাথে যৌথ বিপণন কর্মসূচি, পরিচিতি ভ্রমণ, সাংস্কৃতিক সার্কিট স্থাপন, আন্তঃসীমান্ত পর্যটন এবং আঞ্চলিক পর্যটন উন্নয়ন, প্রশিক্ষণ ও বিনিময়, পর্যটন তথ্য আদানপ্রদান, পরিবেশবান্ধব বিনিয়োগ, পর্যটন উন্নয়ন ও বিকাশে কারিগরি ও আর্থিক সহযোগিতা, ভিসা সহজীকরণ এবং ব্যবসায়ী বিনিয়োগকারীর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য আমি সরকারি ও বেসরকারি অংশীদারসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর অবদান রাখার আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71