টাইমসনিউজ৭১ডেস্ক
বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের মুখে হাসি।আনুমানিক এজেলা কৃষিতে ৫০ কোটি টাকা সাশ্রয়।
টানা রোদ আর তাপপ্রবাহে দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট ক্ষেতের সবুজ চারা নুয়ে পড়েছিলো। কুঁচকে পড়া পাতা আর অনাবৃদ্ধির ফলে চিন্তিত কৃষকের কপালে দেখা দিয়েছিলো দুশ্চিন্তার রেখা। এ অবস্থায় মোটা অংকের টাকা খরচ করে জমিতে সেচ দিয়ে ক্ষেতের ফসল রক্ষাই ছিলো তাদের একমাত্র চিন্তা। কিন্তু গভীর নলকুপেও যেনো পানি উঠছিলো না, সেচের খরচও তাই বাড়ছিলো।এ অবস্থায় দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে সম্প্রতি প্রায় পুরো ফরিদপুর জেলা জুড়েই খণ্ড খণ্ড বৃষ্টি হয়েছে। আর এতেই লক-লকিয়ে আড়মোড়া ভেঙে সজীব হয়ে উঠেছে পাটের ক্ষেত।
মধুখালীর কৃষক এজেন শেখ টাইমসনিউজ৭১কে বলেন বৃষ্টি না হলে প্রতিএকর পাট জমিতে আনুমানিক সেচ বাবদ ১৫থেকে ২০ হাজার টাকা বাড়তি খরচ হতো।বৃষ্টির কারনে আমাদের সে টাকা বেচেঁ গেল।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯