1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে - ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে – ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিলো, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কোরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী, ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক অ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী প্রমুখ।

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এই সুন্নাহ থেকে বিচ্যূত হলে বিদআ’ত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআ’ত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদেরকে তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, শিরকের সাথে কোনো আপোষ নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সাথেও আপোষ করতে পারি না। এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদেরকে আমরা অন্তরে স্থান দিতে পারি না। তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বলেন, ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ব্যতীত ইমানদার হওয়া যায় না। এ সম্মেলনে অন্যান্যের মধ্যে পাকিস্তানের হারাকাতুল কোরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদীসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71