1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৃহস্পতিবারের ব্যাংক বন্ধ নিয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বৃহস্পতিবারের ব্যাংক বন্ধ নিয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ওইদিন ব্যাংক বন্ধের বিষয়ে আলাদা নোটিশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নোটিশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ অক্টোবরের প্রজ্ঞাপনে সরকার নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে। ওই ঘোষণার প্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথ সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার লেটার নম্বর-২৪ এর নির্দেশনা মোতাবেক খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71