1. admin@timesnews71.com : অ্যাডমিন :
*বেবিচক চেয়ারম্যান এর সাথে এনবিআর চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ* | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

*বেবিচক চেয়ারম্যান এর সাথে এনবিআর চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ*

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

*বেবিচক চেয়ারম্যান এর সাথে এনবিআর চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ*

রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ (Md. Abdur Rahman Khan FCMA) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এনবিআর, বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজীকরণ, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

বৈঠকে দুই প্রতিষ্ঠান নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, যাতে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করাসহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71