1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে --জনপ্রশাসন মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে –জনপ্রশাসন মন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্য-প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ হতে হবে।

আজ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘বৈশ্বিক সংকটের আবহে জনসেবায় উদ্ভাবন চর্চা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, দক্ষ স্মার্ট জনপ্রশাসন। তাই, জনপ্রশাসনের প্রতিটি কর্মীকে উদ্ভাবনী চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও দক্ষ হতে হবে। তিনি আরো বলেন, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্বাহী কমিটির ‘প্রধান পরামর্শক’ মোঃ মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মাহবুব-উল-আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71