1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় তিনজনের মুক্তি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় তিনজনের মুক্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে অব্যাহতি দেওয়া হয় তাকে।

জরুরি নোটিশে বলা হয়েছে, ‘নৈতিক স্খলনজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে, মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীসহ আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ধানমন্ডি মডেল থানায় আটক রাখা হয়েছিল।

প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে ধানমন্ডি থানা সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসি কল করলে সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71