1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয় --- শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয় — শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে নারী পুরুষের বৈষম্য দূর করা বাঞ্ছনীয়। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি মোলার আয়োজন করা হবে। যেখানে ছেলে-মেয়েদের নানা অভিযোগ জানাতে পারবে, সবাই মিলে তাদের অভিযোগের কথা, মনের কথা খুলে বলতে পারবে।

আজ জাতীয় প্রেসক্লাবে ‘কথা বলো নারী’র আয়োজনে ‘সংকট ও সম্ভাবনাময় নারীর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণতন্ত্র যুদ্ধ করে, সংগ্রাম করে অর্জন করা যায়, হয়তো সমাজকেও পরিবর্তন করা যায়। কিন্তু যে জায়গাটা কঠিন সেটা হচ্ছে নারী-পুরুষের জায়গায় আমরা যখন সমতার কথা ভাবি তখন সহিংসতা দেখি। তিনি বলেন, ’৭১ এর মুক্তিযুদ্ধে মেয়েরা যেভাবে সাহসী ভূমিকায় নেমে এসেছিল ২৪ এর গণ-আন্দোলনেও ছেলেদের পাশাপাশি মেয়েরাও সাহসী ভূমিকায় নেমে এসেছিল।

এস মুরশিদ বলেন, জুলাই কন্যাদের সাহসিকতা, নেতৃত্ব এবং ত্যাগ আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। তিনি বলেন, সাইবার সেফটি তৈরি-সহ অন্যান্য ক্ষেত্রেও মেয়েদেরকে দেখতে চাই। সমাজে যদি নারী ও শিশুদের নিরাপত্তা না দেওয়া যায় তাহলে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে না। সবাই মিলে দেশব্যাপী জুলাই বিপ্লবের ছেলে-মেয়েদের নিয়ে নারীর প্রতি সকল বৈষম্য দূর করে সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ‘কথা বলো নারী’র আহ্বায়ক নুসরাত হকের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা-সহ জুলাই আন্দোলনে সহযোদ্ধারা বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71