স্টাপ রিপোটার
আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয়ের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুল জলিল, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়।
এ সভায় আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যগণ পুলিশ সুপার মহোদয়কে সমসাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিময়, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ অন্যান্য বিষয়ে অবগত করেন। এসময় পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন- ‘ফরিদপুর জেলা পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে আছে। কোথাও কোন অনিয়ম বা অপকর্ম হতে দেখলে তাৎক্ষণিক জেলা পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহায়তা করুন। আমাদের কোন ভুল হলে সেটা আমাদের ধরিয়ে দিন। পুলিশ কর্তৃক কোথায় কেউ হয়রানির স্বীকার হলে আমাদের জানান। ’
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যগণ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯