
টাইমসনিউজ৭১ডেস্ক
দক্ষিণ কোরিয়া দেশটি কাজপাগল, মানুষদের বিশ্রাম নেয়ার অভ্যাস খুব একটা নেই। তাই দেশটিতে হয়ে গেলো ব্যতিক্রমী এক আয়োজন- স্বল্প ঘুমের প্রতিযোগিতা বা পাওয়ার ন্যাপ কনটেস্ট। শনিবার (১৮ মে) রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ভিন্ন ধারার এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটির আয়োজক লিম জি-হিওন বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশাকরি আমাদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেয়ার বিষয়ে সচেতন হবে এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়াই লক্ষ্য আমাদের।অংশগ্রহণকারী অনেকের মধ্যেই ছিলো বেশ উচ্ছ্বাসের সুর।