1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।

গতকাল শনিবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল ২৭৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ২,৫৯,৭৭,০০০/- (দুই কোটি উনষাট লক্ষ সাতাত্তর হাজার) টাকা।

জব্দকৃত শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, *“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”* বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71