1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারতের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভারতের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন।

 

উপেন্দ্র দ্বিবেদি বর্তমানে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ দায়িত্বে আছেন।

 

নতুন সেনাপ্রধান হিসেবে গতকাল মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদির নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। ৩০ জুন তিনি দায়িত্ব নেবেন। সেদিন অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে।

ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন মনোজ পান্ডে। গত ৩১ মে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর মেয়াদ এক মাস বাড়ানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71