1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, ক্ষোভ হিন্দু মহাজোটের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, ক্ষোভ হিন্দু মহাজোটের

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সমাজের ওপর হামলা নিয়ে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। তিনি বলেন, ভারতের কিছু গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে। নানা উদ্ভট কথাবার্তা বলছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলা আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন, গতকাল শেখ হাসিনার পদত্যাগের পর এ দেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকেলে জামায়াত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীকে হিন্দুদের বাড়িতে হামলা-লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন। গতকাল থেকে দেখেছি, তারা পাহারা দিয়েছেন। 

তিনি আরো বলেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের ওপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি৷ কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে লম্ফঝম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে।

একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটি কয়েক সুযোগসন্ধানী লোক মন্দিরে হামলা করেছে। সেটা তেমন কোনো বিষয় না। 

গোবিন্দ প্রামাণিক বলেন, কিন্তু ভারতের কিছু গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে।

নানা উদ্ভট কথা বার্তা বলছে। আজকে দেখলাম, শেখ হাসিনাকে নিয়ে কাহিনি তৈরি করেছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে। 

তিনি আরো বলেন, ভারতে এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন জানতে, আমি তাদের বলেছি – শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে, তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতও রক্ষা করতে পারবেন, সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন।

আপনারা তো প্রতিদিন বলছেন, শেখ হাসিনা না থাকলে তো সেভেন সিস্টার থাকবে না। এবার সে সুযোগটা কাজে লাগান। শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।  
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71