1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে-- ট্রাম্প | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে– ট্রাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

দিল্লি-ইসলামাবাদের বিরোধ মিটাতে ওয়াশিংটন ভূমিকা রাখবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, তারা নিজেরাই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে বের করবে।

বিতর্কিত কাশ্মীরে ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। নিন্দা জানিয়ে, জড়িতদের বিচারে দিল্লির প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।

এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণ করছে আমেরিকা।

সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71