1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারত যদি হামলা করতে চায়, পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে। সর্বাত্মক যুদ্ধ হবে-- পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভারত যদি হামলা করতে চায়, পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে। সর্বাত্মক যুদ্ধ হবে– পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির পর উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানে। প্রতিবেশী দু দেশের মধ্যে আলোচনাই পারে এ সংকট নিরসন করতে। তবে ভারত যদি হামলা করতে চায়, পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে। সর্বাত্মক যুদ্ধ হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজ আজ শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

খাজা আসিফ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে ‘চিন্তা’ করতে হবে। ভারতের সাথে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে।

ভারত সরকার পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ দৃঢ়ভাবে দাবি অস্বীকার করেছে। এ অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71