1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভালো কিছু করার চর্চা দেখতে চাই - সমাজ কল্যাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভালো কিছু করার চর্চা দেখতে চাই – সমাজ কল্যাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। এতে আশপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই ।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ নিয়ে উপদেষ্টা বলেন, লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই দপ্তরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়, সে ক্ষেত্রে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। ‘উই হ্যাভ টু মেক আ চেঞ্জ” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, মেধার ভিত্তিতে সকলে মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

শারমীন এস মুরশিদ আরো বলেন, দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। উচ্ছৃঙ্খলতার শৃঙ্খল ভেঙে শৃঙ্খলিত হতে হবে। রাষ্ট্র সংবিধান মন্ত্রণালয়ের বিধি-বিধান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এখান থেকে শুরু করতে চাই। আজ সমাজসেবা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহারিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সমাজসেবা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71