1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভুয়া পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল চট্টগ্রাম শিক্ষা বোর্ড | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভুয়া পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল চট্টগ্রাম শিক্ষা বোর্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত একটি কথিত বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি”-এর নামে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ তারিখ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ড বা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশ করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই তথ্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। এর সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পৃক্ততা নেই।

এ পরিস্থিতিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71