1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভূমি আইন বাস্তবায়নে অধিকার যেন ক্ষুণ্ন না হয় ---ভূমি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভূমি আইন বাস্তবায়নে অধিকার যেন ক্ষুণ্ন না হয় —ভূমি উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের সীমিত ভূ-সম্পদ এবং এর ওপর জনসাধারণের প্রচণ্ড চাহিদা এ দেশের ভূমি সম্পদকে করেছে আরো বেশি মূল্যবান। জগতে সব সময়ই মূল্যবান জিনিস নিয়েই যত বিরোধের সূত্রপাত। এই প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মানুষ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ভূমি আইন যারা করেছেন এবং যারা বাস্তবায়ন করবেন তাদের মনে রাখতে হবে মানুষের অধিকার যেন ক্ষুণ্ন না হয়।

আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলের সভাকক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এতে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উপদেষ্টা বলেন, যারাই প্রশাসনের সাথে জড়িত, বিশেষ করে যারা মাটি ও মানুষ নিয়ে কাজ করেন, যারা আইন শৃঙ্খলা ও বিচার কাজে নিয়োজিত তাদের সকলেরই দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন। এ কারণেই সরকার প্রতি বছর বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের জন্য সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

উপদেষ্টা আরো বলেন, আধুনিক বিশ্বে ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন- রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা, কৃষি ইত্যাদি এমন ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে এর একটি থেকে আর একটি আলাদা করা কঠিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ মাহমুদ হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মোঃ মোমিনুর রশিদ ও বিশেষ অতিথির বক্তব্য করেন পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71