1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভোলায় সরাসরি ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভোলায় সরাসরি ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

ভোলার চরফ্যাশনে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শনিবার (২ মে) শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩০ এপ্রিল ধর্ষনের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম খন্দকার (৬৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত মফিজ খন্দকারের ছেলে৷ এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।

স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল, অতঃপর…
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে সাত বছর বয়সী স্কুল ছাত্রী সহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে। এ সময় সেলিম খন্দকার নাবালক মেয়েকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের মধ্যে শয়ন কক্ষে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে কুপ্রস্তাব দেন। মেয়েটি তার কথায় রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে। এর পরদিন সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি বাসায় ফিরলে ব্যাথা অনুভব করলে কান্না কাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞেস করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়।

এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু মুঠোফোনে বলেন, পারিবারিক বিরোধের জেরে কেন্দ্র করে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71