1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভ্যানে মরদেহের স্তূপ এ পুরিয়ে ফেলা অপরাধী শনাক্ত হলো ২ পুলিশ কর্মকর্তা, | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভ্যানে মরদেহের স্তূপ এ পুরিয়ে ফেলা অপরাধী শনাক্ত হলো ২ পুলিশ কর্মকর্তা,

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি ভ্যানে নিথর দেহের স্তূপ চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলোও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। গুলি করা হত্যার পর মরদেহগুলো শেষপর্যন্ত জ্বালিয়ে দেয় তারা।

আশুলিয়া থানা এলাকায় ভয়াবহ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল হাসান ও সহকারি উপপরিদর্শক বিশ্বজিৎ। এর আগে, ঘটনাস্থলে থাকা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনকে শনাক্ত করা হয়। ভিডিও প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। এদিকে, ভয়াবহ ওই গণহত্যার ঘটনা তদন্তে ইতোমধ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজিদুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আমরা ছাড় দেব না। উল্লেখ্য, গত ৫ অগাস্ট আন্দোলনকারীরা আশুলিয়া থানার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে নিহত হওয়া অন্তত ছয় জনের মরদেহ পুলিশ একটা ভ্যানের মধ্যে উঠায়, যেটার ভিডিও ভাইরাল হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71