1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামীলীগ নেতা আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামীলীগ নেতা আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে দই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

১০ ফেব্রয়ারি রাতে উপজেলার ডুমাইন ও কামারখালী ইউনিয়নে অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন (৫৮) ও কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের খন্দকার ওমর ফারুক এর ছেলে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশেক মোঃ তারেক ওরফে শান্ত (৪৫) তারা ছাত্র-জনতার উপর হামলার মামলায় আসামী।মামলা নং ০৪ তারিখ ৮ অক্টোবর ২০২৪।

১১ ফেব্রুয়ারি সকালে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, তাদেরকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করে ৫আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার নেতাদের উপর হামলার একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71